শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এত দিন ঈদ বোনাস ছিলো ২৫ শতাংশ। ১৭ বছর পর অন্তর্বতীকালীন সরকার তা ৫০ শতাংশ করেছে। এক্ষেত্রে আসলে বাজেটের বিষয় রয়েছে। এটা আমরা পর্যালোচনা করবো। আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, যেহেতু এটা নতুন বাজেট না তারপর এটা দিতে সময়ও লাগবে। তবুও আমরা আপনাদের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো দেখি কতটুকু কি করা যায়, সেই বিষয়ে আমরা আলোচনা করবো। কিন্তু এটি নতুন বাজেটে ইনক্লুড নেই, তাই অনেক বিষয় আছে এখানে।






