এক এমপিকে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করার দাবি
তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সংশ্লিষ্ট এমপিকে চেয়ারম্যান করার দাবি জানিয়েছন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজিং কমিটিতে থাকার বিধান ফেরানোরও দাবি জানিয়েছে সংগঠনটি।
রোবাবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়কালে এ দাবি জানানো হয়।
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনের নেতারা জানান, অন্ততর্বর্তী সরকার নিয়ম করেছে, রাজনৈতিক দলের নেতারা ম্যানেজিং কমিটিতে থাকতে পারবেন না। বিএনপি নেতারা এসব দায়িত্বে আসার সুযোগ থাকায় তারা এটি বাতিল করেছে।
তারা বলেন, আমাদের দাবি হলো, একজন এমপি যেন অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান যাতে হতে পারে। তবে আওয়ামী লীগ যেভাবে করেছে, আমরা সেভাবে করতে চাই না। শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিরা যদি তদারকি না করে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হারিয়ে যাবে। এ সময় পেশাজীবী ও শিক্ষকদেরও কমিটিতে রাখার দাবি জানানো হয়।






