এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে যা বললেন সেলিম ভূঁইয়া
সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ না দিয়ে যেনো আগের নিয়মে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের সুপারিশ তুলে ধরেছেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, এটা আগের নিয়মে গর্ভনিংবডিতে থাকতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভায় ১-১২তমদের পক্ষে এ মন্তব্য করেন সেলিম ভূঁইয়া। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পাশে বসেই তিনি এসব মন্তব্য করেন।
সেলিম বলেন, আগে যেভাবে দেয়া হতো সেভাবেই যেনো দেয়া হয়। তা না হলে এখন সব আওয়ামী লীগের আমলে পাস করা শিক্ষকরা অধ্যক্ষ- উপাধ্যক্ষ হোক এটা তারা চাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের লোকগুলোকে এনটিআরসিএ পাস করিয়েছে। এখন সেই লোকগুলো অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে বসতে চাচ্ছে।
ম্যানেজিং কমিটি নিয়ে সেলিম বলেন, শিক্ষার পরিবেশ সুষ্ঠু রক্ষার স্বার্থে ম্যানেজিং কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যেমন অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে কমিটি গঠন করলে কমিটির দক্ষতা ও শিক্ষার মান বৃদ্ধি পাবে। অবিলম্বে ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।






